
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারের রাজাসন এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে চেয়ারম্যান পদে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুনরায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার লক্ষ্যে এ নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পালোয়ান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শফিউল বাশার শফিক, রাজিম ভূইয়া মিশু, সাভার পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি আতাউর রহমান অভি, সাভার থানা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ, সাভার থানা ছাত্রলীগ সহ-সভাপতি নিজামুদ্দিন টিপু, সাভার থানা যুব মহিলা লীগ সভাপতি লিজা আক্তার, সাভার সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাঈফ আহমেদ নাসিমসহ সর্বস্তরের জনগণ।