মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নিজ এলাকায় মোবাইল হারালেন ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে /

নিজ এলাকায় জামালপুরের ইসলামপুরে প্রয়াত প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের একটি আইফোনসহ দুটি মোবাইল ফোন কে বা কারা হাতিয়ে নিয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের সহধর্মিণী হাসনা মোশারফের নামাজে জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি পাঞ্জাবির পকেটে নিজের মোবাইল ফোন দুটি রেখে দেন। জানাজার নামাজ শেষ করে পাঞ্জাবি পকেটে রাখা মোবাইল দুটি ব্যবহার করতে গিয়ে আর পাননি তিনি। তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে একটি আইফোন আছে।

এ বিষয়ে জানতে রাত ৮টার দিকে ধর্মমন্ত্রীর সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শিপন আহম্মেদ কল রিসিভ করে আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রী মহোদয় এখন ব্যস্ত আছেন।’ হারিয়ে যাওয়া মোবাইল ফোন দুটির বিষয়ে তিনি বলেন, ‘এখনো হারিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন পাওয়া যায়নি।’

ওসি সুমন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘জানাজার নামাজ শেষ হওয়ার পর ধর্মমন্ত্রী মহোদয় পাঞ্জাবির পকেটে রাখা দুটি মোবাইল ফোন হারিয়ে ফেলেন। জানতে পেরেছি, মন্ত্রী মহোদয় সেটিংয়ে এয়ারপ্লেন মুড অপশন চালু রেখে পাঞ্জাবির পকেটে দুটি মোবাইল ফোন রেখেছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD