মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে /

মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনাসভা, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। পাশাপাশি, বীর মুক্তিযোদ্ধা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সকালে প্রথম প্রহরে উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, যার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এর পরবর্তী সময়ের কর্মসূচির মধ্যে সকাল ৮টায় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্বোধন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে বিজয় মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জ. মো. ইউনুস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খাঁন বিবেক প্রমুখ।

এসময় সিংগাইর থানা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমীন হাসান এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল র‌্যালি আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD