সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিয়েতে বকশিস নিয়ে তুমুল মারামারি, বরসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৬৯৫ বার পড়া হয়েছে /

নীলফামারীর ডোমার উপজেলায় মালাপড়ার বকশিসের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বরসহ ৫ জন ১২ ঘণ্টা থানাহাজতে থাকার পর সোমবার (২২ আগস্ট) বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০ টার দিকে ডোমারের হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়েকে বিয়ে করতে আসেন জলঢাকা উপজেলার ধর্মপাল তহশিলদার পাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম। বর ও কনে পক্ষের মধ্যে মালাপড়ার বকশিসের টাকা নিয়ে তুমুল মারামারি হলে বরসহ ৫ জনকে আটক করে সোমবার ভোর ৫ টার দিকে ডোমার থানায় নিয়ে আসে পুলিশ। বিকাল ৫ টার দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, বর রবিউল ইসলাম (২৫), তার চাচা মনছুর আলী (৫৫), মনছুর আলীর দুই ছেলে মঞ্জুরুল ইসলাম (২৩), আলীমুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার মৃত জহুর আলীর ছেলে আল-আমীন (২৮)।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, রোববার রাতে বরকে মালা পরিয়ে বরণ করে নেয় কনে পক্ষ। এসময় বর ২০ টাকা বকশিস দেয়। এতো কম টাকা বকশিস দেওয়ায় কনে পক্ষ নিতে অপারগতা জানায়। বর পক্ষের লোকজন বকশিসের পরিমান বাড়াতে না চাইলে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। দুই পক্ষকে সমঝোতার চেষ্টা করেও সমাধান সম্ভব হয়নি।

কনের বাবা আজিজুল ইসলাম বলেন, বর পক্ষের লোকজন বিয়েতে এসে মারামারি করেছে। আমাদের বাড়িতে এসে যদি তারা এ রকম আচরণ করে তাহলে তাদের বাড়িতে আমার মেয়ে গেলে তার সাথে আরো খারাপ ব্যবহার করবে। মেয়েকে নির্যাতন করবে।

তিনি বলেন, বরযাত্রী আসার আগে বর পক্ষ আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে। বিয়ের আয়োজনে আরো এক লক্ষ টাকা খরচ হয়েছে। আমি গরিব মানুষ। আমার জমানো সব টাকাও শেষ। এখন আমার মেয়েকে নিয়ে কি করবো?

তবে বর পক্ষ সমঝোতা করে বিয়ে সম্পন্ন করার চেষ্টা করেছে কিন্তু কনের বাবা রাজি হননি বলে জানান ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিয়েতে বর ও কনে পক্ষের মধ্যে মারামারি হলে ৫ জনকে আটক করা হয়। তাদের সোমাবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD