শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে /

টিকিট থাকার পরও ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠতে বাধা, টাকা দাবি এবং সেনা সদস্যকে মারধরের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এতথ্য নিশ্চিত করেন।

আটককৃত আরএনবি সদস্যরা হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গত ৮ আগস্ট একজন সেনা সদস্য মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠতে যাওয়ার সময় রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত কয়েকজন আরএনবি সদস্য তাকে ট্রেনের সামনের তিনটি বগির যে কোনো একটিতে যেতে বলে। একই সঙ্গে টিকিট কাটা বগিতে উঠতে হলে ৩০০ টাকা দিতে হবে বলে জানায়। টাকা না দিলে ওই বগিতে ওঠা যাবে না বলে হুঁমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আরএনবির সদস্যরা সেনা সদস্যকে মারধর, রাইফেল দিয়ে ধাক্কা দেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD