বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

কনের বয়স ৭০ আর বরের ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩১৯ বার পড়া হয়েছে /

পাত্রীর বয়স ৭০। পাত্র ৩৭। পুরনো প্রেম। আর সেই প্রেমই পরিণতি পেল অবশেষে।

আর এই প্রেমকাহিনি নিয়েই চর্চা তুঙ্গে। পাত্রের নাম ইফতিখার। কিশোর বয়সেই কিসওয়ার বিবির প্রেমে পড়েন তিনি। সে সময় কিসওয়ার বিবির বয়স ছিল ৩৫। সেই প্রেমের কথা ইফতিখার বাড়িতে জানান। তাকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেন। কিন্তু সেই সময় পরিবার এই সম্পর্কে সম্মতি দেয়নি। ইফতিখার বাড়িতে জানিয়েছিলেন, যদি তিনি কিসওয়ার বিবিকে বিয়ে করতে না পারেন, তা হলে আর কোনও দিন বিয়েই করবেন না।
কিসওয়ার বিবিও ইফতিখারের প্রেমকে স্বীকার করেছিলেন।

বাড়ির লোকেদের অনিচ্ছা সত্ত্বেও ইফতিখার তার প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতেন। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে দেখাসাক্ষাৎ বন্ধ হয়ে যায়। তারপর অনেক সময় পেরিয়ে যায়। ইফতিখারের বাড়ি থেকে তার সম্বন্ধ করে বিয়ে দেন। ছয় সন্তানের বাবাও হন তিনি। কিন্তু পুরনো প্রেমকে ভুলতে পারেননি ইফতিখার। পরিবারের চাপে কিসওয়ারকে বিয়ে করতে না পারলেও, বিয়ের পরে তার সঙ্গে দেখা করতেন, সময় কাটাতেন। তত দিনে কিসওয়ারের বয়স আরও বেড়েছে। চুলে পাকও ধরেছে।
ইফতিখারের মতো কিসওয়ারও ধনুকভাঙা পণ করেছিলেন, বিয়ে যদি করতেই হয়, তা হলে ইফতিখারকেই করবেন। কিন্তু ইফতিখারের বিয়ে হয়ে যাওয়ায়, কিসওয়ার অবিবাহিতই থেকে যান। বিয়ের পরেও ইফতিখার তার পুরনো প্রেমের কাছে বার বার ছুটে যাচ্ছেন, এ কথা তার স্ত্রী জানতে পারেন। এমনকি তার বাড়ির অন্য সদস্যরাও।

এর পরই ইফতিখারের স্ত্রী তার স্বামীর ইচ্ছাপূরণের সিদ্ধান্ত নেন। নিজে দাঁড়িয়ে থেকে সত্তর বছর বয়সী কিসওয়ারের সঙ্গে বিয়ে দেন ইফতিখারের। ঘটনাটি পাকিস্তানের। আর এই প্রেমকাহিনিই এখন সে দেশের সবচেয়ে চর্চার বিষয় হয়ে উঠেছে।

বিয়েতে কিসওয়ার এবং ইফতিখার দুজনেই খুশি। তাদের পুরনো প্রেম যে এ ভাবে পরিণতি পাবে, তা কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন নববধূ কিসওয়ার। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে, তিনি কি মধুচন্দ্রিমায় যেতে চান? উত্তরে কিসওয়ার বলেছেন, ‘অবশ্যই। ’ কোথায় যাবেন সে কথাও জানিয়েছেন কিসওয়ার। তিনি বলেন, ‘স্বামীকে নিয়ে করাচি এবং মারিতে যাব। ’

সাংবাদিকরা ইফতিখারকে প্রশ্ন করেছিলেন, কোন স্ত্রীর সঙ্গে তিনি থাকতে চান। ইফতিখার জানিয়েছেন, তার পুরনো প্রেম এবং নতুন স্ত্রী কিসওয়ারের সঙ্গেই থাকতে চান। ইফতিখারের বাবা-মা ছেলের বিয়ে প্রসঙ্গে জানিয়েছেন, এত দিন ধরে দুজনের প্রেম। অবশেষে বিয়ে। এই সম্পর্কে ক্ষতি কোথায়!

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD