বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বউয়ের ‘অত্যাচারে’ এক মাস ধরে তালগাছে বসবাস

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৮৮৭ বার পড়া হয়েছে /

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই থাকে। সেসবের সমাধান হয় আবার কখনও কখনও সেটা বিচ্ছেদেও গড়ায়। কিন্তু ভারতের উত্তর প্রদেশের এক স্বামী ঘটিয়েছেন ভিন্ন এক কাণ্ড। স্ত্রীর অত্যাচারে তিনি গত এক মাস ধরে তালগাছে বসবাস করছেন।

গতকাল শনিবার (২৮ আগস্ট) ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।

উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকা বাসিন্দা রাম প্রবেশ ঘটিয়েছেন এমন ঘটনা।

খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির স্ত্রী প্রতিদিন তাকে দৈহিক ও মানসিক নির্যাতন করে। তাই বিরক্ত হয়ে ও স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে ৮০ ফুট উঁচু তালগাছে বাসা বেধেছেন তিনি।

রাম প্রবেশ বলেন, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

ওই ব্যক্তি জানান, শুধু মল-মূত্র ত্যাগের জন্যই গাছ থেকে নিচে নামেন তিনি। গ্রামবাসী-পরিবারের বাকি লোকজন তাকে বোঝাতে গেলে তিনি কান পাততে নারাজ। উল্টো গাছের কাছাকাছি কাউকে দেখলেই উপর থেকে ইট পাটকেল ছুঁড়ছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, রাম প্রবেশের পরিবার খাবার এবং জল একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম ওপর থেকে সেই দড়ি টেনে খাবার সংগ্রহ করে আবার দড়ি ঝুলিয়ে দেন।

স্থানীয়দের দাবি, রাতের বেলা চুপি চুপি গাছ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার গাছে উঠে যান রাম। শুধু বাড়ির লোকই না, রাম প্রবেশকে নেমে আসার অনুরোধ করেন এলাকার সবাই।

তাতে রাজি না হওয়ায় অবশেষে পুলিশ ডেকে নামানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ যায়। পুলিশ অনেক অনুরোধ করে উপায় না পেয়ে শেষে হুমকিও দিলেন। লাভ হল না কিছুই। অবশেষে তারা একটা ভিডিও করে ফিরে যান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD