বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বিয়ের দিনই মা হতে চান রাখি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে /

বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। কাজের চেয়ে ব্যক্তিগত নানা কর্মকাণ্ড ও বিতর্কিত মন্তব্য করেই বেশি আলোচনায় থাকেন।

ফের বেফাঁস মন্তব্য করে আলোচনায় রাখি। তিনি জানিয়েছেন, বিয়ের দিনই মা হতে চান। সম্প্রতি আলিয়ার মা হওয়া প্রসঙ্গে মজা করে এই অভিনেত্রী বলেন, ‘আলিয়া বিয়ের দু’মাসের মধ্যেই মা হওয়ার কথা সবাইকে জানিয়েছে, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার ফোলা পেট যেন তখনই সবার চোখে পড়ে।’

এখন বেশিরভাগ সময় রাখিকে প্রেমিক আদিল খান দুরানির সঙ্গেই দেখা যায়। আগে খোলামেলা পোশাক পরলেও, এখন সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরেন এই অভিনেত্রী। প্রেমিক নাকি চান না তিনি ছোট পোশাক পরুক। এজন্যই নিজেকে বদলে ফেলেছেন ‘কন্ট্রোভার্সি কুইন’খ্যাত রাখি।

এর আগেও মা হওয়া নিয়ে কথা বলেছেন রাখি। অভিনেত্রী আলিয়া ভাটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পর তিনি বলেছিলেন, ‘আমি মা হতে চাই। বিয়ের আগেও যদি সুখবর আসে তাহলে চিন্তা করবেন না। যখনই সুখবর দিবো, পরের দিনই বিয়ে করবো। আজকাল এভাবেই চলছে, তাই না? কিন্তু এটা করা অপরাধ, তাই না! আমি এটা করবো না, সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না। আমি শুধু জানি, যে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে সে ধর্মগুরু হিসেবে জন্ম নেবে। এই দেশের জন্য ত্রাণকর্তা হবে। খুন, অপরাধের ফাঁদে আটকদের পথ দেখাবে। তা নাও হতে পারে, কারণ আপনারা জানেন আমি কত ভালো মেয়ে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD