শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ছড়িয়ে পড়ছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ শনাক্ত হয়েছে। এটি যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে ১৪ আগস্ট এর শুরুর সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ৩ দশমিক ৩ শতাংশ করোনা সংক্রমণের জন্য বিএ.৪-৬ দায়ী। এর পর থেকে এর সংক্রমণ প্রায় ৯ শতাংশে পৌঁছেছে।

একইভাবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুসারে, বিএ.৪-৬ এখন মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ৯ শতাংশেরও বেশি সংক্রমণের জন্য দায়ী। নতুন এই ভ্যারিয়েন্টটি বিশ্বের অন্যান্য দেশেও চিহ্নিত হয়েছে।

বিএ.৪-৬ হচ্ছে ওমিক্রনের বিএ.৪ ভ্যারিয়েন্টের বংশধর। বিএ.৪ প্রথম দক্ষিণ আফ্রিকায় ২০২২ সালের জানুয়ারিতে শনাক্ত হয়েছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD