সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

খেতে ডাকছেন সানি লিওনি!

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে /

বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ন তারকা সানি লিওনি মালদ্বীপে অবসর সময় কাটাচ্ছেন। পুলের স্বচ্ছ পানিতে ভেসে বেড়াচ্ছে বিশাল এক বাস্কেট। যা থেকে উঁকি দিচ্ছে নানান রকম খাবার এবং পানীয়। সেখানেই জলযোগ সারছেন অভিনেত্রী।

মালদ্বীপ থেকে সেসময়ের কিছু ছবি নিজের টুইটারে ভক্তদের সাথে শেয়ার করেছেন সানি। ক্যাপশনে লেখেন, ‘ব্রেকফাস্ট এনিওয়ান?’

বাস্কেটের গায়ে জ্বলজ্বল করছে মালদ্বীপের সমুদ্রমুখী বিলাসবহুল হোটেলের নাম। কাজের ফাঁকে আপাতত ছুটি কাটাচ্ছেন সেখানেই। তবে সঙ্গে পরিবার রয়েছে কি না, জানা যায়নি।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে সানি লিওনি একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে নিজের পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে সানি লিওনি লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। ’

প্রসঙ্গত, ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সানি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন। সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গেছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পায়।

আগামীতে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD