বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

‘এই শিরোপা বাংলাদেশের ১৬ কোটি মানুষের’

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে /

সাফের শিরোপা হাতে নিয়ে সাবিনা খাতুন বলেছিলেন, ‘এই শিরোপা বাংলাদেশের সবার।’ আজ দেশে ফিরে সেই কথা আরও একবার বললেন বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ বলুন বা ১৮ কোটি কিংবা ২০ কোটি, এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।’

প্রথমবারের মতো নারীরা সাফের শিরোপা জিতেছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নারীরা আজ দেশে ফিরেছেন। বিমানবন্দরেই তাদের দেওয়া হয় রাজসিক সংবর্ধনা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। দীর্ঘ পথ যাত্রায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুটবল ভক্ত, সমর্থকরা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবিনা, সানজিদারা।

দেশে ফিরে সকালের এমন ভালোবাসায় অভিভূত বাংলাদেশের অধিনায়ক। বিমানবন্দরেই সেই অনুভূতিতে সাঁতার কাটলেন, ‘আমাদের মেয়েদের জন্য আজকের এই রাজকীয় আয়োজন করায় মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই পথচলা আসলে অনেক দিনের। ২০১২ সালে এই পরিবর্তন শুরু করেছিলেন আমাদের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, পরে তা রূপ দেন কাজী সালাউদ্দিন স্যার। সেটার প্রেক্ষিতেই আজ আমাদের এই অর্জন।’

বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু সেখানে প্রচণ্ড ভীড়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলন বাতিল করা হয়। মেয়েদের নিয়ে বাফুফেতে বৈঠকে বসার কথা রয়েছে সালাউদ্দিনের।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD