শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

‘হাফ ভাড়া’ দিতে গিয়ে সুপারভাইজারের হামলার শিকার ঢাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে /

‘হাফ ভাড়া’ দিতে চাওয়ায় যশোর জেলার চুড়ামনকাটিতে মেহেদী হাসান (১৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। মেহেদী যশোরের চৌগাছা উপজেলার মাড়য়া গ্রামের শাহ আলমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।শনিবার (১ অক্টোবর) সকালে জেলার চুড়ামনকাটিতে এ ঘটনা ঘটে। পরের দিন রোববার রাতে কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী ঢাবি শিক্ষার্থী মেহেদী হাসান জানান, গত শনিবার (১ অক্টোবর) সকালে চৌগাছা যাওয়ার জন্য চাঁচড়া থেকে বাসে ওঠেন। আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাওয়ায় তাকে চুড়ামনকাটিতে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর চৌগাছা বাস কাউন্টারের সুপারভাইজার ইসরাইল (৪০) তাকে বেদম মারপিট করে। ওই শিক্ষার্থী আরও বলেন, আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। ইসরাইল বাগডাঙ্গা এলাকার ইব্রাহিম সরদারের ছেলে।পরে ঘটনার পরের দিন রবিবার রাতে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনা তদন্তে সাজিয়ালি ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD