শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

‘দীপিকাই আমার রানি’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে /

বহু দিন ধরেই জোরদার চর্চা নেটদুনিয়ায় রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের নাকি বিচ্ছেদ হচ্ছে। অনুরাগীরা আঁচ করছেন, কিছু তো চলছে দুই তারকার মধ্যে। কেননা বেশ কিছু দিন একসাথে দেখা যায়নি এ জুটিকে।তবে তিন দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের ছবির নীচে মন্তব্য করেছিলেন দীপিকা। লিখেছিলেন, ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ সাথে ছিল জিভ বার করা ইমোজি। তা দেখেও অতটা নিশ্চিন্ত হতে পারেননি অনুরাগীরা। হতে পারে, দীপিকা এখনো একইভাবে ভালবাসেন স্বামীকে।কিন্তু রণবীরের মন? তার হদিস কে-ই বা জানেন! তবে মঙ্গলবারই স্ত্রীর একটি ছবির নিচে মন্তব্যে বুঝিয়ে দিলেন, এখনো দীপিকাই তার রানি। ছবিতে দেখা যায়, এক অলঙ্কার বিপণন সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়েছেন দীপিকা। তার সাজের প্রশংসা করে রণবীর লিখেছেন, আমার রানি! সব সময়ই আমার গর্বের বিষয়ও।

‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ থেকে শুরু করে ‘পদ্মাবত’- রণবীর-দীপিকা মানেই হিট জুটি। পর্দায় তাদের রোম্যান্সে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। কিন্তু বাস্তবে? ২০১৮ সালে তাদের চারহাত এক হয়। কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর মন ভেঙেছে।সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট ভাষায় রণবীর জানিয়ে দিয়েছেন যে, দীপিকা আর তিনি একসাথেই রয়েছেন। বলেন, আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসাবে সম্মান করি। আশা করছি, আবার আমরা একসাথে পর্দায় কাজ করব।

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD