রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ২ মণ ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে /

নোয়াখালী সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মূলত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব মাছ মজুত করা হয়েছিল বলে অভিযোগ। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।আজ শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।ভ্রাম্যমাণ আদালত জানায়, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজকে অভিযান পরিচালনা করা হয়। এসময় মজুদ রাখার অপরাধে ২ মণ ইলিশ জব্দ করা হয়। যা পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, আজ ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD