মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে /

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। আজ রবিবার (৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহতাবস্থায় খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবকের নাম মো. হাসানুর রহমান (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপেজলার কুশখালী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।নিহতের পিতা হয়দার আলী জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে এক অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। রবিবার রাত ৩টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সাথে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিলেন। পথিমধ্যে রাত ৪টার দিকে ভারতের কৈজুরী ক্যাম্পের টহল বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফর্ড করেন। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে রবিবার ভোররাতে সীমান্তে কোন গুলির ঘটনা ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোন বিষয়ও হতে পারে। এরপরও আমর খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD