শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পচা-বাসি খাবার রাখার দায়ে সুলতান’স ডাইনকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে /

পচা-বাসি খাবার রাখার অপরাধে রাজধানীর মিরপুরের সুলতান’স ডাইনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পূর্ণিমা নামের ওপর একটি রেস্তোরাঁকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।শনিবার (৮ অক্টোবর) দুপুরে মিরপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আব্দুল জব্বার মণ্ডল বলেন, “মিরপুর ২ নম্বরে সুলতান’স ডাইনকে এক লাখ টাকা এবং পূর্ণিমা রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই দুই রেস্তোরাঁর ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করতে দেখা গেছে। তারা এগুলো পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল। খাবারগুলো আবার ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে খোলা অবস্থায় রাখা ছিল। এসব অপরাধে এই জরিমানা করা হয়েছে।”

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD