বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আরো ৩ বছরের জেল সু চির

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে /

ঘুষ-জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকারের একটি আদালত।আজ বুধবার (১২ অক্টোবর) স চির বিরুদ্ধে এ রায় দেন আদালত।উল্লেখ্য, বর্তমানে নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন ৭৭ বছর বয়সী অং সান সু চি। সেখান থেকেই নিজের বিরুদ্ধে হওয়া সব মামলার শুনানিতে অংশ নিচ্ছেন তিনি।এর আগেও বেশ কয়েকটি মামলায় তার সাজা হয়েছে। সু চির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে মিয়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলার সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও সব মামলায় আনা অভিযোগ প্রত্যাখ্যান করছেন তিনি।২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে গ্রেপ্তার ও তার সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেই থেকে কার্যত অচল হয়ে পড়েছে মিয়ানমারের অর্থনীতি। দেশটির রাজনৈতিক সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।

 

সূত্র: রয়টার্স

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD