সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পরীক্ষা শেষে লাশ হয়ে ফিরলেন ফারজানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬৭১ বার পড়া হয়েছে /

নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের কালিনগর ফজলার রহমান ফুনু ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী কালিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কালিনগর গ্রামের দর্জি ওমর ফারুক এর মেয়ে। শেষ পরীক্ষা দিনে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন ফারজানা।কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কহিনুর পারভীন জানান, গতকাল বুধবার সিংড়া সদরের দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ে শেষ কৃষি ব্যবহারিক পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে ভ্যান করে বেড়াতে গিয়ে উল্টে গুরুত্বর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহ এলাকায় নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে।সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD