শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সারাদেশের সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে /

বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নাটোরে রেলের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ধর্মঘটে সারাদেশের সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।আজ রবিবার (১৬ অক্টোবর) সকাল দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ৯টা ৩৫ মিনিটে নাটোর রেল স্টেশনের দুই নম্বর প্লাটফরম থেকে চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী এ বিষয়টি নিশ্চিত করেছেন।স্টেশন মাস্টার জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশন থেকে ৭টা ৩৫ মিনিটে ছেড়ে আসে। কিন্তু রেলওয়ে কর্মচারীরা বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোর ৬টা থেকে ধর্মঘটের কারণে ডাউন না দেওয়ায় ট্রেন আমরা রিসিভ করতে পারিনি। ৭টা ৪৫ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে নাটোর রেল স্টেশনে এসে পৌঁছায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD