রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ফিলিপাইনে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে /

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে এ কম্পন অনুভূত হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে শহরের নানা স্থাপনা।ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে গভীরতা ছিল ১৫ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত এবং ৬০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে, ২০০-শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।গত জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১১ জন নিহত হন এবং আহত হন কয়েকশ মানুষ।

 

সূত্র: বাসস

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD