রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে গুরুতর আহত এসিল্যান্ড

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে /

ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক গুরুতর আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।গতকাল সোমবার (১৪ নভেম্বর) আনুমামিক রাত সাড়ে ১১ টার দিকে সাভারের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।এসিল্যান্ড আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষনার্থী।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এসময় পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করেন। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাছে থাকা মোবাইল টাকা পয়সা সব নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।এব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এছাড়া এখন রোগী অপারেশন থিয়েটারে আছে। তার অস্ত্রোপচার চলছে। প্রাথমিক ভাবে জেনেছি তার শরীরে ৩ থেকে ৪টি ছুরিকাঘাত রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তার শারীরিক অবস্থার কথা নিশ্চিত ভাবে বলা যাবে।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আহত এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD