সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬৬ জন রিমান্ডে

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে /

সাভারের একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে গোপন বৈঠকের সময় গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা কোর্ট পুলিশের পরিদর্শক মতিউর রহমান। এর আগে দুপুরে ৬৬ জনকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। পরে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে গোপন বৈঠক করছিলেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ওই হাউজিং সোসাইটিতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাজা ককটেল, ভর্তি ফরমসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। আজ দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে এক মামলায় দিন ও অপর মামলায় ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।কোর্ট পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, বিকেলে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোজাহিদুল ইসলামের আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের প্রত্যেকের দুই মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD