মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

প্রায় এক যুগ ধরে বেহাল ধশা রাস্তার, উদাসীন কর্তৃপক্ষ

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে /

প্রায় এক যূগ ধরে সংস্কার না হওয়ায় কিশোরগঞ্জ সদর উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের চরশোলাকিয়া মরহুম বাদশা মিয়ার বাড়ির গলির রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো বাসিন্দা।সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তাটি সংস্কারের অভাবে রাস্তাটি দিনদিন ভেঙ্গে যাচ্ছে। পাশে জমে আছে ময়লা আবর্জনা। পঁচা দুর্গন্ধে চলাচল করা মুশকিল। এই রাস্তাটি সরাসরি শোলাকিয়া ঈদগাহ মাঠে সংযুক্ত হওয়ায় প্রতি বছর ঈদের নামাজ আদায় করার জন্য হাজার হাজার মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করে।এলাকার স্থায়ী বাসিন্দা রুমান ও জাকির প্রতিবেদককে জানান, প্রায় ১০-১২ বছর যাবৎ এ রাস্তার কোনো সংস্কার নেই। বার বার কতৃপক্ষকে জানানো হলেও তারা উদাসীন এই রাস্তাটি নিয়ে যার কারনে মহল্লার মানুষ ও ঈদে শোলাকিয়া ঈদগাহে নামাজে যাওয়া পথচারীদের পোহাতে হয় চরম ভোগান্তির।তারা আরও জানান, কেউ এই রাস্তাটির ব্যপারে নজর দিচ্ছে না। বর্তমানে কমিশনার ও প্রাক্তন কমিশনার আবু নাসের মিন্টু হিলালী সেও এই রাস্তাটি মেরামত করেননি। বর্তমান যে কমিশনার আছেন তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করলেও রাস্তাটির এই বেহাল দশায় নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেননি। হয়নি কোনো সংস্কারও।এই বিষয় এলাকার স্থায়ী বাসিন্দারা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বর্তমান কমিশনারের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলেন রাস্তাটির দ্রুত সংস্কার করে এলাকাবাসীদরকে এই চরম দূর্ভোগ থেকে রক্ষা করতে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD