সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আত্মসাতের অভিযোগ

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জে ব্যবসায়ীকে জিম্মি করে সাংবাদিকসহ দুই জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুজ্জামান খোকন অভিযুক্ত কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার মৃত মুখলেছুর রহমানের ছেলে বাদল রহমান (৫৮) ও শোলাকিয়া বাগপাড়া এলাকার মৃত সামছুজ্জামানের ছেলে ফারুকুজ্জামান (৪৫) এর নামে থানায় মামলা দায়ের করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিশোরগঞ্জে আওলাদ মেশিনারীজ ও ইন্ডাষ্ট্রিজে ১২ বছর ম্যানেজার পদে চাকরি করতেন অভিযুক্ত ফারুকুজ্জামান। এক পর্যায়ে চাকরি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে অব্যাহতি নেন। ম্যানেজার পদে থাকা অবস্থায় কোম্পানীর লেনদেন ও হিসাব নিকাশের সমস্ত দায়িত্বে ছিলেন তিনি। সেই সুযোগে কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষরকৃত চেক চুরি করে নিয়ে যায় ফারুক। পরবর্তীতে অভিযুক্ত বাদল রহমানকে সাথে নিয়ে আসাদুজ্জামান খোকনকে জিম্মি করার উদ্দেশ্যে চেকে এক কোটি পঞ্চাশ লাখ টাকার এমাউন্ট বসিয়ে ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে গত ১৬ জুন চেকটি ডিজঅনার করে গত ৭ ডিসেম্বর আইনি নোটিশ পাঠান। পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০ লাখ টাকায় বিষয়টি সমাধান হয়। এসময় ডিজঅনার হওয়া চেকটি খোকনকে ফেরত দেওয়া হয়। এর রেশ কাটতে না কাটতেই পুনরায় একই চেকের সূত্র দিয়ে ১৫ ডিসেম্বর আবারো ১ কোটি টাকা দাবি করে উকিল নোটিশ পাঠান অভিযুক্তরা। এ বিষেয়ে ভুক্তভোগীর ছেলে অ্যাডভোকেট আল আমিন ইসলাম কথা বলতে বাদল রহমানের বাসায় গেলে আসাদুজ্জামান খোকনকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে হুমকি প্রদান করেন। শুধু তাই নয় একই তারিখ রাতে একরামপুর খাদ্য গুদামের সামনে অভিযুক্তরা ব্যাবসায়ী খোকনের উপর অতর্কিত হামলা চালিয়ে আরও ৩০ লাখ টাকা অর্থ দাবি করে। একই সাথে ফারুকুজ্জামানের কাছে তার স্বাক্ষরযুক্ত আরো বেশ কয়েকটি চেক রয়েছে বলে জানান অভিযুক্তরা। বর্তমানে খোকনের ব্যবসায়ী প্রতিষ্ঠান আওলাদ মেশিনারীজে ৪১৫ জন কর্মচারী কর্মরত আছেন।এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দিতে গেলে আদালতে মামলা করার পরার্মশ দেয় পুলিশ।গত ২১ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করা হলে বিচারক রাশেদুল আমিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেন। বর্তমানে যে কোন সময় হত্যা করাসহ গুম হয়ে যাওয়ার আতংকে রয়েছে ভুক্তভোগী আসাদুজ্জামান খোকনসহ পরিবারের লোকজন।এ ব্যাপারে কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি মজিবুর রহমান বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।আদালতের নির্দেশের ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান,আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD