সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আওয়ামী লীগের সভাপতির বাসায় রহস্যজনক ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে /

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাসায় রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে।আজ রবিবার (২৫ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে বকশীগঞ্জ পৌরসভার নয়াপাড়াস্থ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে।শাহিনা বেগম অভিযোগ করেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ঢাকায় ছিলেন। এসময় একদল ডাকাত তার বাসার পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে তার বৃদ্ধ মাকে জিম্মি করে। পরে অন্য রুম থেকে তার তিন বোন ছুটে গেলে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ঘরে থাকা নগদ প্রায় ২০ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন ও প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD