সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিদেশি মদসহ কিশোর আটক

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের বাজিতপুরে ৯ বোতল বিদেশি মদসহ ইমন মিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।আটক ইমন মিয়া উপজেলার পাটুলি (বালুর মাঠ) এলাকার আনোয়ার মিয়ার ছেলে।শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের পাটুলি (বালুর মাঠ) এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।এসময় কিশোর ইমন মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯ বোতল বিদেশী মদ (এসি ব্ল্যাক মদ) ও সিমকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।র‌্যাবের দাবি করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক কিশোর ইমন মিয়া (১৬) বিদেশী মদ ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর কিশোর ইমন মিয়ার নামে বাজিতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD