বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে /

সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।সকাল ১০টায় বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, কুয়াশা কিছুটা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল নয়টায় দেখা যায়, পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় কয়েকশ বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে আছে। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহান মানুষজন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD