সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আতিকুল ইসলাম, রাজশাহী
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে /

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ্ মাজারের পাশে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে একজন।শুক্রবার (৬ জানুয়ারী) দুপুর ১ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।জানা যায়,নাটোর থেকে ছেড়ে আসা হাইস মাইক্রোবাস বিড়ালদহ্ মাজার শরীফ পার হয়ে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা এর বাড়ির কাছে রাজশাহীর দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহী উক্ত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেল চালক নিহত ব্যক্তির নাম বাচ্চু ইসলাম, বিড়ালদহ্ মাজার এলাকার ইমরানের ছেলে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক বাচ্চু ইসলাম মারা যায়।দুর্ঘটনাটির সাথেই হাইস মাইক্রোবাসে আগুন লেগে যায়, দ্রুত মাইক্রোবাসটির ড্রাইভার বাহিরে বের হতেওর সেই সাথে যাত্রী গন নামতে সক্ষম হয়। মাইক্রোবাসে আগুনের সূত্রটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এ সময় খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে।এই বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যম কর্মীদের বলেন, রাজশাহী গামি হাইস মাইক্রোবাস এবং বিড়াল দেওয়া গামী এক মোটরসাইকেল চালক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে আগুন লাগার বিষয়টি এখনো জানা যায়নি তদন্ত শেষে বলা যাবে। মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কোন অভিযোগ না থাকায়, মৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে নিয়মিত একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD