মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

পাকিস্তান থেকে এলো পেঁয়াজের প্রথম চালান পৌঁছেছে শাহজালালে

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৮৬৪ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা, ঢাকা: পাকিস্তানের করাচি থেকে ৮২ টন পেঁয়াজের প্রথম চালানের কার্গো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চালানটি পৌঁছলে দ্রুত খালাসের কাজ শুরু করে কাস্টমসহ অন্য সংস্থাগুলো।

এদিকে আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ দিতে হয়। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনস্বার্থে যতদিন আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানিতে সম্পৃক্ত সব ব্যবসায়ীকে এ ব্যাপারে সহযোগিতা করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD