রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৮৫৪ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা ডেস্কঃ আবারও বেড়েছে স্বর্ণের দাম। আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ায় দেড় মাসের ব্যবধানে দেশের বাজারেও ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানায় বাজুস।এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দামে বিক্রি হচ্ছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে ৫৪ হাজার ৫২৯ টাকা দামে বিক্রি হচ্ছে। একইভ‍াবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৪৯ হাজার ৫১৩ টাকা দামে প্রতি ভরি বিক্রি হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD