শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

এবার বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠকও বাতিল

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮৪৪ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা ডেস্কঃ সম্প্রতি পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল ও স্থগিতের পর এবার যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকও বাতিল করল বাংলাদেশ। আজ থেকে দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরুর কথা ছিল।

সূত্র মতে, মূলত অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে বার্ষিক এই বৈঠকে এবার পানিবণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে ছয়টি অভিন্ন নদীর হালনাগাদ করা তথ্য-উপাত্ত নিয়ে আলোচনার কথা ছিল। ওই আলোচনার ভিত্তিতে দুই দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত।

দুই দেশের কূটনীতিক সূত্র মতে, গতকাল দুপুর পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিদল সফরের অনুমতি পায়নি। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সফরের পর জেআরসির বৈঠকটি বাতিল হলো। ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশের দুই মন্ত্রীর সফর বাতিল করা হয়।

এ বিষয়ে জেআরসির এক সদস্য বলেন, দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। দুই পক্ষ আলোচনা করে বৈঠকের পরের দিনক্ষণ চূড়ান্ত করবে।

দুই দেশের সচিব পর্যায়ের পূর্বনির্ধারিত ওই বৈঠকে মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার— এ ছয়টি নদীর হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ের কথা ছিল ঢাকা ও দিল্লির। বুধবার প্রথম দিনে যৌথ কমিটির এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার কারিগরি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ সচিবদের বৈঠকে তিস্তা ও ফেনীর পাশাপাশি ওই ছয়টি নদীর তথ্য-উপাত্ত হালনাগাদ করার সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD