শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ নিহত ৮

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৯৮১ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা ডেস্কঃ সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ আটজন বেসামরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্কুলে এ হামলা চালানো হয়। খবর গালফ নিউজের।

ইদলিব প্রদেশের দক্ষিণে সরাকিব শহরের কাছাকাছি জুবাস গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় সেখানে একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ডিসেম্বরের মাঝামাঝি থেকে ইদলিবে বিমান হামলা শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া। গত বৃহস্পতিবার থেকে ইদলিবের অনেক শহর তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

এপ্রিলে মস্কো সমর্থিত আসাদ বাহিনীর হামলায় কমপক্ষে ১ হাজার বেসামরিক নিহত হয়, বাস্তুচ্যুত হয় ৪ লাখেরও বেশি।

আগস্টে আসাদ বাহিনী যুদ্ধবিরতি ঘোষণা করলেও হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই বেসামরিক লোক প্রাণ হারাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD