শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কোভিডে আক্রান্ত হয়ে পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের মৃত্যু

স্টাফ রিপোর্টার আতিয়া রাব্বি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১০৭৯ বার পড়া হয়েছে /

কোভিড-১৯–এ আক্রান্ত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর মারা গেলেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। আজ বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাহেরা আক্তার পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী। তিনি বগুড়ার একসময়ের বিশিষ্ট ঠিকাদার মখলেসুর রহমানের কন্যা। তাহেরা আক্তার পরিবারের সঙ্গে রাজধানীর বনানীতে বসবাস করতেন। তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হতে পারে বলে পপুলার গ্রুপ সূত্রে জানা গেছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বাংলা লাইভ নিউজ টুয়েন্টি ফোরকে
জানান, প্রায় তিন সপ্তাহ আগে পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর রাজধানীর ধানমন্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হৃদ্‌রোগের সমস্যা দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য তাঁকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে এরপর তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD