সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সাভারে অবৈধ গবাদি পশুর ঔষধ তৈরির কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৭২৬ বার পড়া হয়েছে /

সাভারে একটি গো খাদ্য তৈরির কারখানা সিলগালা করা হয়েছে। সেই সাথে কারখানাটির মালিককে নগদ এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় একটি বাড়িতে এ অবৈধ গো খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন।

এলাকাবাসী জানায়,আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মোশারফ হোসেন নামের এক চোরাকারবাড়ি ব্যক্তি ওই হাউজিং এলাকার একটি বহুতল ভবনের দোতলার ফ্ল্যাট ভাড়া নিয়ে অসাধু উপায়ে অবৈধ ভাবে প্রান্ত ফার্মা নামের একটি কারখানা খুলে সেখানে রাতে ও দিনে অবৈধ ভাবে গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন ক্ষতিকর ঔষধ তৈরি করে আসছিলো। পরে সেগুলো কিনে অনেক মানুষ প্রতারিত ও গরু ছাগল অসুস্থ হয়ে পড়লে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে কারখানাটিতে অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন। এসময় অবৈধ ভাবে কারখানাটিতে ঔষধ তৈরি করার কারণে কারখানাটির মালিককে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও সেই সাথে কারখানাটি সিলগালা করা হয় ও সমস্ত মেশিনপত্র ও ঔষধ জব্দ করা হয়। এদিকে ওই কারখানাটির মালিক প্রথমে বাড়িওয়াল কাছে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলো শুধু ফ্ল্যাটে কার্টুন রাখার জন্য। কিন্তু তিনি কার্টুন না রেখে অবৈধ ভাবে এই ঔধধ কারখানা খুলেছিলো। অভিযানে এসময় উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। অপরদিকে সাভারের বিরুলিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে জাহিদুল ইসলাম,শিহাব হোসেন,রুবেল সোহার,আতিক হাসান,রায়হান মিয়াকে এক মাস করে কারাদন্ড প্রদান করেন আমিনবাজার রাজ¯^ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD