মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

অস্ত্রের লাইসেন্স চেয়েছেন সালমান খান

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৬২৬ বার পড়া হয়েছে /

বলিউড সুপারস্টার সালমান খান। অস্ত্রের লাইসেন্স চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরে নানা রকম হুমকি পাচ্ছেন সালমান খান। চিঠি দিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তাই নিজের নিরাপত্তার জন্য সঙ্গে অস্ত্র রাখতে চাইছেন ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা। এ ব্যাপারে কথা বলতে শুক্রবার (২২ জুলাই) মুম্বাই পুলিশ কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

এর আগে একাধিকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স। সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেল জানতে পারে, গত ১০ জুলাই আবারও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে সালমানকে হুমকি দেওয়া হয়েছে। তার বাবাকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। পরবর্তী সময়ে সালমান ও তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD