মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

বন্যার ক্ষতি পূরণে কৃষকদের ১১ কোটি টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬০৯ বার পড়া হয়েছে /

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭ জেলার কৃষকদের মাঝে প্রায় ১১ কোটি টাকার বীজ, সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত ৪ জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের আমন ধানের বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কাজ চলমান আছে।

এছাড়া, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD