মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

গণপরিবহনের ভাড়া নিয়ে বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৮৯ বার পড়া হয়েছে /

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের লক্ষ‌্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা পরিবহন মালিক সমিতি।

 

শনিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এ তথ‌্য নিশ্চিত করে বলেন, পরিবহন মালিকরা বিকেলে বিআরটিএ’র সঙ্গে মিটিং করবে। সেখানে মূলত ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে।

 

বিআরটিএ সূত্রে জানা গেছে, এই বৈঠকে পরিবহন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

 

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD