সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বার পড়া হয়েছে /

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কিনা, কিংবা কত আসনে ব‌্যবহার করা হবে সেই বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। আজকের সভার এজেন্ডায় ইভিএম, গাইবান্ধা-৫ শূন্য আসনে উপ-নির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

তবে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের সিদ্ধান্ত হলে তফসিল আগামী মাসের প্রথম সপ্তাহে হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

এদিকে, গত ২১ আগস্ট নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে, তবে কত আসনে হবে সে সিদ্ধান্ত আমরা এখনও নিতে পারিনি। আলোচনা করছি। এই মুহুর্তে ৭০ থেকে ৮০ আসনে ভোট করার সক্ষমতা আছে। আমরা কতগুলোতে পারবো সেই সক্ষমতার ওপর নির্ভর করবে।

ইসি কর্মকর্তারা জানান, গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। এদিন থেকে পরবর্তী নব্বই দিন অর্থাৎ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনটি সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD