সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ধর্ষণচেষ্টার অভিযোগ দিতে গিয়ে নির্যাতনের শিকার, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে /

মানিকগঞ্জের শিবালয় থানায় দায়ের হওয়া অভিযোগের বিষয়ে জানতে গিয়ে গার্মেন্টসকর্মী সুজন হোসেনকে মারধরের ঘটনায় ওসি মো.শাহিনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) রাতে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, পুলিশ বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তার দায় বাহিনীর নয়। পুলিশের যে সদস্য অপরাধ করেছেন তার দায় ওই সদস্যকেই নিতে হবে। থানায় শনিবার সন্ধ্যায় কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়ে জানতে গিয়ে পুলিশের হাতে এক পিতার নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার রাতেই অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। থানার ভেতরে বিচার প্রার্থী নির্যাতনের ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সোমবার এক আদেশে শিবালয় থানার ওসি মো. শাহীনকে মানিকগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করে মাদারীপুর জেলায় সংযুক্ত করেছেন। এছাড়া ওসি মো. শাহীনের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্ত।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় শিবালয় থানায় শিশু ধর্ষণচেষ্টায় দায়ের হওয়া অভিযোগের বিষয়ে জানতে গিয়ে এএসআই আরিফ হোসেনের কাছে মারধরের শিকার হন শিশুটির বাবা সুজন হোসেন। এ ঘটনায় ওইদিন এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD