রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রাত ১০টার মধ্যে ঘুমানোর নির্দেশনা দিয়ে চিঠি, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে /

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর শাখা রূপালী ব্যাংকে সকাল ৯টা থেকে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করতে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনার চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ওই শাখার সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলামকে ব্যাংকের ম্যানেজার এই নির্দেশনার চিঠি দেন। এ বিষয়ে জানতে মো. শহিদুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হলো।’

এ চিঠির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় তোলপাড়।

এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমান বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে আমার স্বাক্ষর জাল করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়ে দিয়েছেন। আসলে এ ব্যাপারে আমি কিছুই জানতাম না বা এমন চিঠি দেয়ার কোনো কারণও নেই।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD