শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

অসুস্থ ওআইসি মহাসচিব, ঢাকা সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে /

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন।

শনিবার (২৭ আগস্ট) তিন দিনের সফরে ঢাকা আসার কথা ছিল তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওআইসি মহাসচিব শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মহাসচিবের অফিস থেকে শুক্রবার রাতেই জানিয়ে দেওয়া হয়, তিনি ঢাকা সফর স্থগিত করেছেন। তবে সুস্থ হওয়ার পর তার সফর সূচি নতুন করে পুনরায় নির্ধারিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসার কথা ছিল ওআইসি মহাসচিবের। ঢাকা সফরের প্রথম দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও নির্ধারিত ছিল। এছাড়া, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল।

উল্লেখ্য, হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই ছিল তার প্রথম সফর।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD