বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ভাঙলো জামায়াত-বিএনপির জোট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে /

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা বিভিন্ন সময় জামায়াত ছাড়ার কথা বললেও জামায়াতের পক্ষ থেকে কেউ এ বিষয়ে এতোদিন মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সভায় বিএনপির জোট ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

ওই সভায় জামায়াত আমীরের দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপটিও গণমাধ্যমের হাতে রয়েছে।

জামায়াত সূত্রে জানা গেছে, সম্প্রতি দলীয় এক সভায় তিনি এ বক্তব্য দেন।

ওই সভায় ডা. শফিকুর রহমান বলেন, আমরা এতোদিন একটা জোটের সাথে ছিলাম। ২০০৬ সাল পর্যন্ত এটি একটি জোট ছিলো। ২০০৬ সালের ২৮ অক্টোবর এ জোট পথ হারায়। বছরের পর বছর পর এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না।

তিনি আরো বলেন, এই জোটের প্রধান দল বিএনপি। তাদের জোটকে কার্যকর করার কোন চিন্তা নাই। আমরা তাদের সাথে খোলামেলা আলোচনা করেছি। তারা জানিয়েছে, তারা আর কোনো জোট করবে না।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জামায়াতের তৎকালীন আমির গোলাম আযম এবং ইসলামী ঐক্যজোটের তৎকালীন চেয়ারম্যান শায়খুল হাদিস আজিজুল হককে সাথে নিয়ে চারদলীয় জোট গঠন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD