বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে /

বাংলাদেশে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোসা. সাহিদা। রাজধানীর মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৮ আগস্ট) রাতে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, রাত ১১টার দিকে আকরাম খানের মহাখালীর বাসা পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জানা গেছে, আকরাম খানের বাসার পেছনের রাস্তায় মরদেহটি পড়ে ছিল। পরে কাফরুল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ সময় আকরাম খান নিজেও উপস্থিত ছিলেন। তবে কীভাবে সাহিদা মারা গেছে তা কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD