সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

ব্রিটেনের রানীর শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে /

প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক‌টি সূত্রে জানা গে‌ছে, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর তার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখান থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে যাবেন।

তবে রানির শেষ কৃত্যানুষ্ঠানে যোগদানের কারণে সরকারপ্রধানের সফরসূচিতে পরিবর্তন আসতে পারে ব‌লেও জানা গে‌ছে।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৬)।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD