সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :

‘বাংলাদেশে ‘ইচ্ছাকৃতভাবে’ গোলা বর্ষণ করছে না মিয়ানমার’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে /

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলা এসে পড়াকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশের ভূখণ্ডকে লক্ষ্য করে গোলাবর্ষণ করছে না।

নিউইয়র্কের হোটেল লোটে ৭৭তম ইউএনজিএতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ওই এলাকার সীমান্ত এলাকাটি খুব ক্রিসক্রসড। কখনো কখনো সীমান্ত বোঝা কঠিন হয়ে পড়ে। তারা আমাদের সীমান্তের ভেতরে ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ করছে না। আমাদের সীমান্তের ভেতরে যে এক-দুটি গোলা পড়েছে তা ভুলবশত পড়ছে।’

তিনি আরো বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করার পর দেশটির কর্তৃপক্ষ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে- তারা সতর্ক থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন খুব শক্ত অবস্থানে আছি। আমরা আমাদের সীমান্ত সিল করে দিয়েছি যাতে নতুন কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে কিছু নতুন রোহিঙ্গা চীন এলাকায় চলে গেছে, আমাদের দিকে আসার সাহস করেনি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD