শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ফের বাংলাদেশ থেকে জনবল নেয়া শুরু করেছে মলদোভা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে /

মলদোভা প্রায় এক দশকেরও বেশি সময় পর ফের বাংলাদেশ থেকে জনবল নিয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, ‘নিজ দেশে বিভিন্ন অংশীজনের সাথে দীর্ঘ আলোচনার পর মলদোভা অবশেষে বাংলাদেশি শ্রমিক নিতে সম্মত হয়েছে।’

তিনি আরো বলেছেন, প্রথম ব্যাচে ২৮ জন বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। এ ব্যাচে যারা মলদোভায় পৌঁছেছেন তারা অ্যালুমিনিয়াম জানালা তৈরির কারখানায় কাজ করবে।

মলদোভা কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পেতে আরও ৪০ জন বাংলাদেশি কর্মী অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ড. মোমেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD