মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে /

সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিভিন্ন মহানগরে সমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির আন্দোলন দমাতে সরকার হত্যা, নির্যাতন ও মামলার আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবিও জানান তিনি।

এছাড়া চলমান আন্দোলনে নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৬ অক্টোবর দেশের সকল মহানগরে ও ১০ অক্টোবর জেলা পর্যায়ে শোক শোভাযাত্রা করবে বিএনপি।

ফখরুল ইসলাম আরও বলেন, জনগণকে বিএনপির কর্মসূচিতে সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও চিহ্নিতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে উপাচার্য ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার অপসারণ দাবি করেন মহাসচিব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD