বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

বঙ্গবন্ধুকে কটূক্তি: কর্নেল রশিদের জামাতার ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে /

বঙ্গবন্ধুকে কটূক্তি ও তার খুনিদের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার মামলায় কর্নেল রশিদের জামাতা মো. ফুয়াদ জামানকে (৪৩) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত, ২০১৩) এর ৫৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান।

গত বছরের ৬ জানুয়ারি আদালত এই মামলার অভিযোগ গঠন করেছিলেন। শুনানিকালে মোট ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের ৪ জুলাই পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অভিযোগপত্র জমা দেয়।

প্রসঙ্গত, কারাদণ্ডপ্রাপ্ত মো. ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি লে. কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD