মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

বনানীতে মেয়ের কবরে চিরশায়িত তোয়াব খান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে /

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে মেয়ে এষা খানের কবরে সমাহিত করা হয়েছে।আজ সোমবার (৩ অক্টোবর) বাদ-আছর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে তোয়াব খানকে চিরশায়িত করা হয়।এর আগে তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।পরে দুপুর ১টার দিকে তোয়াব খানের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। প্রেস ক্লাবে তোয়াব খানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকরা। এরপর মরদেহ গুলশানে নেওয়া হয়। বাদ-আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বর্ষীয়ান এ সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হয়।গত শনিবার (১ অক্টোবর) বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোয়াব খানের মৃত্যু হয়।বর্ষীয়ান এই সাংবাদিক ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে একুশে পদক পান। একই বছর তাকে সম্মানিত ফেলো নির্বাচন করে বাংলা একাডেমি।১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করে তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD