বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে /

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস।আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের নম্বর ১২ বে-এর পাশে ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।ঢাকা কাস্টম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে। ময়লার ঝুড়িতে স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। বারগুলো স্কচটেপে মোড়ানো দণ্ড আকারে পাওয়া যায়, সেটি খুললে দেখা যায় ভেতরে তিন কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণেরবার রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টম হাউস।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD